প্রেমের নামে সন্দেহ, অতিরিক্ত অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে অনেক সময় সিনেমায় রোমান্টিক আচরণ হিসেবে তুলে ধরা হয়। তবে এমন উপস্থাপনার বিরোধিতা করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর মতে, বিষাক্ত সম্পর্ক কখনোই ইতিবাচক নয়; বরং তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
সম্প্রতি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে বলিউডের প্রেমের গল্পে বিষাক্ত সম্পর্কের উপস্থাপনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আয়ুষ্মান।
তিনি বলেন, বিভিন্ন ধরনের গল্পের জন্যই দর্শক রয়েছেন। তবে বিষাক্ত সম্পর্ককে মহিমান্বিত করে দেখানো তাঁর ব্যক্তিগতভাবে পছন্দ নয়। একজন শিল্পী হিসেবে পর্দায় গল্পের বার্তা সঠিকভাবে তুলে ধরা জরুরি। কারণ, বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
আয়ুষ্মানের মতে, সিনেমায় এমন সম্পর্কের গল্প থাকলেও সেটিকে ইতিবাচক বা আদর্শ প্রেম হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

মন্তব্য করুন