ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে কানাডার ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৯ জুন ২০২৬   ২৭ বার পঠিত
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে কানাডার ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়

ছবি: -সংগৃহীত

নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টি স্মরণীয় করে রাখল স্বাগতিক কানাডা। জোনাথন ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে তারা।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা। ম্যাচের ১৬তম মিনিটে সাইল লারিন গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৯তম মিনিটে ডান পায়ের চমৎকার ভলি শটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড।

৩৩তম মিনিটে কাতারের হোমাম আহমেদ লাল কার্ড দেখলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় কানাডার হাতে। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন ডেভিড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও বিপদে পড়ে কাতার। আসিম মাদিবো লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় তারা। একই ঘটনায় কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেয়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন।

এরপর ৬৪তম মিনিটে বদলি খেলোয়াড় নাথান সালিবা ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন। ৭৫তম মিনিটে আত্মঘাতী গোলে কাতারের জালে পঞ্চমবার বল জড়ায়। যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড এবং কানাডার জয় নিশ্চিত করেন ৬-০ ব্যবধানে।

পুরো ম্যাচে ৭৮ শতাংশ বল দখলে রেখে ৩২টি শট নেয় কানাডা, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে কাতার মাত্র দুটি শট নিতে সক্ষম হয় এবং একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এই জয়ের মাধ্যমে শুধু বিশ্বকাপের প্রথম জয়ই নয়, বিশ্বমঞ্চে নিজেদের শক্তিরও জানান দিল কানাডা। আর হ্যাটট্রিক করে জোনাথন ডেভিড নাম লেখালেন চলতি বিশ্বকাপের অন্যতম আলোচিত পারফরমারদের তালিকায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930