ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

১৫ সেভে বিশ্বকাপ রেকর্ড, এবার নিজের মূর্তি চান কুরাসাও গোলকিপার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২১ জুন ২০২৬   ২৭ বার পঠিত
১৫ সেভে বিশ্বকাপ রেকর্ড, এবার নিজের মূর্তি চান কুরাসাও গোলকিপার

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে সাত গোল হজম করে কঠিন সময় পার করেছিলেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। তবে দ্বিতীয় ম্যাচে তিনি যেন একেবারে ভিন্ন রূপে হাজির হন। ইকুয়েডরের বিপক্ষে অবিশ্বাস্য ১৫টি সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন বিশ্বকাপের নতুন রেকর্ড।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। নির্ধারিত ৯০ মিনিটে সর্বোচ্চ সেভের বিশ্বকাপ রেকর্ড গড়ে ইতিহাসে নাম লেখান তিনি। ১৯৬৬ সাল থেকে অক্ষত থাকা রেকর্ডও ভেঙে দেন রুম।

তার অনন্য পারফরম্যান্সে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করে কুরাসাও। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি এখনো নকআউট পর্বে ওঠার আশা ধরে রেখেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইভরি কোস্টকে হারাতে পারলে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।

ম্যাচ শেষে আবেগাপ্লুত রুম বলেন, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। মনে হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। বিশ্বকাপে প্রথম পয়েন্ট পাওয়াটা বিশেষ কিছু।

নিজেদের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, আমরা কোথা থেকে এখানে এসেছি, সেটা ভাবলে বিষয়টা অবিশ্বাস্য মনে হয়। আমরা প্রমাণ করেছি, আমাদের সিংহের মতো হৃদয় আছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

রেকর্ড গড়ার বিষয়ে রুম বলেন, আমি বুঝতে পারছিলাম অনেক সেভ করতে হচ্ছে। জানতাম দীর্ঘদিনের একটি রেকর্ডের কাছাকাছি চলে গেছি। এটা নিয়ে আমি খুবই গর্বিত।

প্রথম সেভ থেকেই আত্মবিশ্বাস পেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “শুরুর সেভটি আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। জানতাম পুরো ম্যাচজুড়েই ব্যস্ত থাকতে হবে। কিছুটা আফসোস আছে, কারণ আমাদেরও গোল করার সুযোগ ছিল। তবু এই ফল আমাদের কাছে জয়ের মতোই।”

হাস্যরসের সুরে নিজের কীর্তির স্বীকৃতিও দাবি করেন রুম। তিনি বলেন, ৪০ বছর বয়সেও আমি হয়তো এই ম্যাচের কথা মনে রাখব। এটা অসাধারণ একটি স্মৃতি হয়ে থাকবে। আমার মনে হয়, এখন কুরাসাওয়ে আমার একটি মূর্তি হওয়া উচিত!

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930