ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

পরিচালনা পর্ষদের দক্ষতা ও সুশাসন জোরদারে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৭০ বার পঠিত
পরিচালনা পর্ষদের দক্ষতা ও সুশাসন জোরদারে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড প্রশিক্ষণ

ছবি: -সংগৃহীত

স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অংশ হিসেবে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য একটি বোর্ড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যানের বাসভবনের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিকের সিনিয়র ম্যানেজার শ্রুতি মেহতা এবং সিনিয়র ম্যানেজার জোভিনা চু।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যদের দায়িত্ব ও জবাবদিহি, সুশাসন, বোর্ড রোটেশন, কৌশলগত নেতৃত্ব এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে, এটি ছিল একটি প্রাণবন্ত মতবিনিময় পর্ব। আলোচনায় পরিচালনা পর্ষদের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, যা তাঁদের নেতৃত্বের সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাঁদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা।