ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

ঢামেককে মানবিক নেতৃত্ব ও গবেষণার বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
ঢামেককে মানবিক নেতৃত্ব ও গবেষণার বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ছবি: -সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে শুধু অতীতের গৌরবের ধারক নয়, বরং উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাবিজ্ঞান যতই প্রযুক্তিনির্ভর হোক না কেন, এর কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। চিকিৎসা পেশার মূল ভিত্তি মানবিকতা এবং অনেক সময় চিকিৎসকের একটি আশ্বাসবাণীও রোগীর জন্য ওষুধের মতো কাজ করে।

চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর আর কখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি উল্লেখ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স বিভাগে দায়িত্ব পালনের সময় দরিদ্র ও অসহায় রোগীদের কষ্ট খুব কাছ থেকে দেখেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেলকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি রোগী সর্বোচ্চ চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক সহমর্মিতাও পাবেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হবে। একই সঙ্গে তিনি চিকিৎসকদের স্মৃতির বন্ধনের পাশাপাশি দায়িত্ববোধের বন্ধনেও আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার ভবন নয়, বরং তার মানুষ, তাদের মেধা ও মূল্যবোধ। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের পেছনে একটি জীবন ও একটি পরিবারের গল্প থাকে। তাই পেশাগত প্রতিযোগিতার মধ্যেও চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।