ঢাকা
২৮ আগস্ট ২০২৬

অপরাধীর কোনো দল-মত নেই, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
অপরাধীর কোনো দল-মত নেই, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

ছবি: -সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। তাই জনগণের স্বার্থে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। প্রতিটি থানার আওতায় যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পুলিশ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়; জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই বাহিনীর প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক সদস্যকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জুন মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031