ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৪১ বার পঠিত
ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত

ছবি: -সংগৃহীত

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এ রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীদের কথা বিবেচনায় রেখেই ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। তিনি বলেন, ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয়, সে জন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন। তিনি আরও বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা যাত্রীসাধারণের জন্য ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু করলাম।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930