ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
মস্তিষ্কের পাঁচ রোগ, চল্লিশের পর যেগুলো নিয়ে বাড়তি সতর্কতা বাজারের নাম নিয়ে ৬ ঘণ্টার সংঘর্ষে নিহত ১, বন্ধ ট্রেন চলাচল ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন উদ্বেগ পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ১০ বার পঠিত
ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন উদ্বেগ

ছবি: -সংগৃহীত

ভারত সীমান্তসংলগ্ন দুটি বিমানঘাঁটিতে চীনের অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি সীমান্তে চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার ইঙ্গিত।

স্যাটেলাইট ইমেজিং প্রতিষ্ঠান ভ্যান্টর-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, শিনজিয়াংয়ের হোতান বিমানঘাঁটিতে সাতটি এবং তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে চারটি জে-২০ যুদ্ধবিমান অবস্থান করছে। হোতান ঘাঁটিটি লাদাখের দৌলত বেগ ওল্ডি ঘাঁটির কাছাকাছি, আর দামশুং ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের নিকটে।

ভারতের সাবেক ফাইটার পাইলট ও প্রতিরক্ষা বিশ্লেষক সমীর জোশীর মতে, সীমান্তের উচ্চভূমিতে জে-২০ মোতায়েন এখন চীনের জন্য নিয়মিত বিষয় হয়ে উঠেছে। এতে ভারতের আকাশ প্রতিরক্ষা, কাউন্টার-স্টিলথ প্রযুক্তি ও দূরপাল্লার হামলা সক্ষমতা দ্রুত আধুনিকায়নের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, জে-২০-এর স্টিলথ প্রযুক্তি এটিকে প্রচলিত রাডারে শনাক্ত করা কঠিন করে তোলে। অন্যদিকে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এএমসিএ এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এটি বিমানবাহিনীতে যুক্ত হতে আরও প্রায় এক দশক সময় লাগতে পারে।

প্রতিরক্ষা বিশ্লেষণ বলছে, ২০১৯ সালে চীনের জে-২০ বহরে প্রায় ৫০টি বিমান থাকলেও বর্তমানে এ সংখ্যা ৩০০ থেকে ৫০০-এর মধ্যে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে চীনের বহরে প্রায় এক হাজার জে-২০ থাকতে পারে।

বর্তমানে ভারতের হাতে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। এছাড়া দেশটি আরও ২৬টি রাফায়েল কিনছে এবং অতিরিক্ত ১১৪টি রাফায়েল সংগ্রহের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর বহরে রয়েছে ২৬০টির বেশি সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান।