ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি

শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ০ বার পঠিত
শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর

ছবি: -সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতে ইসলামকে নির্মূলের উদ্দেশ্যে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র‍্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সমন্বয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছিল। কিন্তু ঘটনার পর দায়ের হওয়া মামলার কোনো কার্যকর তদন্ত হয়নি এবং দীর্ঘ সময় বিচারও এগোয়নি।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর শাপলা চত্বরের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। তার দাবি, ওই ঘটনায় শিশুসহ আলেম-ওলামাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার শামিল।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযোগপত্রে দুটি পৃথক ঘটনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে—৫ মে মধ্যরাতে শাপলা চত্বরে ৩২ জন এবং ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন নিহত হওয়ার ঘটনা। এ দুটি ঘটনাকেই গণহত্যা হিসেবে উল্লেখ করে ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এর আগে শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়, শাপলা চত্বরের অভিযান ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত অভিযান। অভিযোগে বলা হয়, অভিযানের আগে মন্ত্রী ও প্রশাসনের এক বৈঠকে গ্রেনেড ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। তদন্ত শেষে প্রসিকিউশন ২১ জনের পরিবর্তে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

শুনানি শেষে ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তার থাকা ১০ আসামিকে পরবর্তী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ আগস্ট।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031