ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

ছবি: -সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। নতুন ক্লাবে এসে সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী কাসেমিরো বলেন, কোনও সন্দেহ নেই, আমি এখানে এসেছি সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে একই জার্সিতে খেলতে।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “আমার চোখে সে ফুটবলের ঈশ্বর। ক্লাসিকোতে সে আমাকে যতটা ভুগিয়েছে, তাতে তার সঙ্গে খেলার স্বপ্ন দেখাটাই স্বাভাবিক ছিল। তাকে একা সামলানো কখনও সম্ভব ছিল না, সবসময় সতীর্থদের সহায়তা প্রয়োজন হতো। এখন সেই ঈশ্বরের পাশেই আমি দাঁড়িয়েছি। আমার কাজ তাকে আরও বেশি জিততে সাহায্য করা এবং তার ট্রফির শোকেস আরও সমৃদ্ধ করা।”

এরই মধ্যে সিএফ মনট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে কাসেমিরোর। নতুন ক্লাবে মেসির সঙ্গে তার জুটি নিয়ে সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031