ঢাকা
১২ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

ছবি: -সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বার্তায় তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছেন। মহান আল্লাহ যেন তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভকামনাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031