ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস

দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার প্রায় সাড়ে ৪০০ স্থানে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) পরিকল্পিতভাবে আদালত, বিমানবন্দর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায়।

মুন্সীগঞ্জ ছাড়া সারাদেশে চালানো ওই হামলায় দুজন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন। ঘটনার পর সারাদেশে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৪২টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয় এবং ১৭টি মামলায় আসামি শনাক্ত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।

মামলাগুলোতে মোট ৯৬১ জনকে গ্রেপ্তার করা হয় এবং ১ হাজার ৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ১৫৯ মামলার মধ্যে ৯৪টির বিচার শেষ হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আরও ৫৫টি মামলা বিচারাধীন রয়েছে।

১৭ আগস্টের হামলার পরও জঙ্গিদের ধারাবাহিক হামলা অব্যাহত ছিল। ২০০৫ সালের অক্টোবর ও নভেম্বরে আদালত, বিচারক ও আইনজীবীদের লক্ষ্য করে কয়েকটি হামলায় বিচারকসহ বহু মানুষ নিহত হন। এর মধ্যে ঝালকাঠিতে বিচারক হত্যা এবং গাজীপুর ও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলা ছিল উল্লেখযোগ্য।

সিরিজ বোমা হামলার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থাকে ভয় দেখানোর যে অপচেষ্টা শুরু হয়েছিল, পরবর্তী কয়েক মাসের ধারাবাহিক জঙ্গি হামলা তা আরও ভয়াবহ রূপ নেয়। প্রতি বছর ১৭ আগস্ট দিনটি দেশে জঙ্গিবাদের ভয়াবহতার স্মারক হিসেবে ফিরে আসে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031