ঢাকা
১৮ আগস্ট ২০২৬

রাস্তার ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
রাস্তার ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাড়ি ওই এলাকার ইসহাক রাড়ির ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তাঁর চার মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে ওই সড়ক দিয়ে একটি ভেকু মেশিন যাওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসে জানান।

পরে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে এলেও ছিঁড়ে পড়া তারটি মেরামত না করেই চলে যান বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পরদিন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ইউসুফ রাড়ি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031