ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

বিক্ষোভের মধ্যেই রাতে ভার্চুয়াল বোর্ড সভা, ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ২৭ বার পঠিত
বিক্ষোভের মধ্যেই রাতে ভার্চুয়াল বোর্ড সভা, ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ অনুমোদন

ছবি: -সংগৃহীত

গ্রাহক ও শেয়ারহোল্ডারদের বিক্ষোভের কারণে দিনের বেলায় পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা আয়োজন করতে না পেরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত ওই সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সভায় পাঁচজন পরিচালক অংশ নেন। সভায় নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম সভাপতিত্ব করেন। একই সঙ্গে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসাইনকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা পর্ষদের সভা হওয়ায় বিধিগত কোনো জটিলতা ছিল না। সভায় এমডির পদত্যাগ গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সশরীরে পর্ষদ সভা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের বিক্ষোভের মুখে সেই সভা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।

সোমবার সকাল থেকেই রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়।

ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে একই দিন সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

খুরশীদ আলমের পুনর্নিয়োগের পর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে আসছে ইসলামী ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক পক্ষ। ঈদের ছুটির সময় দেশের বিভিন্ন স্থানে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে কর্মসূচি পালিত হয়। এর ধারাবাহিকতায় সোমবারও প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031