ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

জুনে কম বৃষ্টিপাত, থাকতে পারে কয়েক দফা তাপপ্রবাহ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ৩০ বার পঠিত
জুনে কম বৃষ্টিপাত, থাকতে পারে কয়েক দফা তাপপ্রবাহ

ছবি: -সংগৃহীত

চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার প্রকাশিত জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসজুড়ে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, জুনে দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩টি মৃদু (৩৬–৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি সময়বিশেষে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে মে মাসে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম এবং অন্যান্য বিভাগে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031