ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী : হাইকোর্ট সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে : রাষ্ট্রপতি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

নাগরিকের বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সরকার অত্যন্ত সচেতন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে নাগরিকদের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহননকে এক করে দেখা যায় না।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে সংসদ সদস্য হেলেন জেরিন খান, টেকনিক্যাল এডভাইজার রুকসানা হক এবং আইআরআইয়ের প্রশিক্ষণার্থী তরুণ রাজনীতিবিদ চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স উপস্থিত ছিলেন।

বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইআরআই প্রতিনিধি জানান, তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বিরোধী দলগুলোর জন্য সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধনে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম, জ্যেষ্ঠ সম্পাদক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে। আইনের মূল লক্ষ্য হবে ডিজিটাল মাধ্যমে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়া এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ ও ডিজিটাল নিরাপত্তা জোরদারে স্থানীয় ও আন্তর্জাতিক অংশীজনদের ইতিবাচক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930