ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষকদের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের বৈধতা নেই : হাইকোর্ট ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ, চলছে তল্লাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ব্রিকসের নয়াদিল্লি ঘোষণাপত্র গৃহীত, যুদ্ধের নিন্দা ও নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান আর্জেন্টিনা দলে ফিরছেন একাধিক তারকা, স্কালোনির পরিকল্পনায় চমক যেভাবে চট্টগ্রামে আস্তানা গড়ে ৬৩ বিদেশি, ভয়ঙ্কর নেটওয়ার্ক পেরিম দ্বীপ হুথিদের দখলে, ট্রাম্পের সহায়তা চাইলেন সৌদি যুবরাজ বোরকা পরে এসে কৃষককে হত্যা, লাশ ফেলা হয় ডোবায় কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জেলা প্রতিনিধি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ছবি: -সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা এলাকায় বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হন। একই সময় মো. মোস্তাকিম ও শ্রী উদা নামে আরও দুজনকে আটক করে বিএসএফ।

পরে গুরুতর আহত আসাদুল হককে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে আসাদুলের মৃত্যুর খবর জানতে পেরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি বিজিবিকে জানিয়েছেন।

ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930