ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব, তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব, তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দামও ১০২ ডলার ছাড়িয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্টের দাম ২ দশমিক ৭৭ শতাংশ বা ২ দশমিক ৯০ ডলার বেড়ে ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ, যা প্রতি ব্যারেল ১০২ দশমিক ৩২ ডলার। বাজার শুরুর দিকে উভয় ধরনের তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছিল।

সৌদি আরবে নতুন করে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িক বন্ধ হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সৌদি আরবের তেল লোহিত সাগরের দিকে পরিবহনের গুরুত্বপূর্ণ পথ।

সাম্প্রতিক মাসগুলোতে পাইপলাইন দিয়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ। ফলে এটি বন্ধ থাকায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা ও আগুন লাগার খবরও পাওয়া গেছে। একই সময়ে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাব নিয়েও উদ্বেগ বাড়ছে।

চলমান সংঘাত আরও বিস্তৃত হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকেরা। গত এক সপ্তাহেই ব্রেন্টের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930