কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত করায় বিস্ফোরণগুলো ঘটে থাকতে পারে।
বৃহস্পতিবার সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায় আইআরআইবি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও ঘটনাটির খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ইরানের অনুমোদিত নৌপথের বাইরে চলাচলের সময় কয়েকটি তেলবাহী ট্যাংকার সাগরে পেতে রাখা মাইনে আঘাত করতে পারে।
তবে এখন পর্যন্ত কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণে কতটি ট্যাংকার জড়িত ছিল, জাহাজগুলোর পরিচয় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন