বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে হ্রাসের পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ অক্টোবর) ওহাইওর ইয়ংস্টাউনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।
আসন্ন ৩ নভেম্বরের কংগ্রেসীয় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমে ট্রাম্প মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতেও কথা বলেন। ইরানের বিষয়ে তাঁর কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প দাবি করেন, তেহরান ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তারা প্রক্রিয়াটি বুঝতে পারছে না।
ইরানকে সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না। বর্তমানে ইরানের অর্থনীতি তীব্র মূল্যস্ফীতি ও অর্থসংকটে জর্জরিত বলেও তিনি মন্তব্য করেন।



মন্তব্য করুন