চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের স্বাস্থ্য কর্মসূচি উন্নয়নের ক্ষেত্রে ‘চীনা বৈশিষ্ট্যমণ্ডিত’ পথ দৃঢ়ভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন, যাতে পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) চলাকালে ‘হেলদি চায়না ইনিশিয়েটিভ’ বা ‘সুস্থ চীন উদ্যোগ’-এর বাস্তবায়নে নির্ণায়ক অগ্রগতি নিশ্চিত করা যায়।
সোমবার ও মঙ্গলবার বেইজিংয়ে স্বাস্থ্য বিষয়ক এক জাতীয় সভায় তিনি এ কথা বলেন। শি জিনপিং একইসঙ্গে কমিউনিস্ট পার্টি অফ চায়না-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
চীনের প্রেসিডেন্ট এবং একই সাথে কমিউনিস্ট পার্টি অফ চায়নার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং চীনের রাজধানী বেইজিংয়ে স্বাস্থ্য বিষয়ক এক জাতীয় সভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সভাটি সোমবার ও মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।
সভায় লি চিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, সাই ছি, ডিং সুয়েশিয়াং এবং লি শি উপস্থিত ছিলেন। (সিনহুয়া/ইউয়ে ইউয়েওয়েই)



মন্তব্য করুন