ইয়েমেনের রাজধানী সানায় বিশেষ সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অভিযান শুরুর আগে নির্দিষ্ট একটি এলাকার বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছে জোট।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনার আগে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করা প্রয়োজন।
তবে সম্ভাব্য অভিযানের সুনির্দিষ্ট স্থান, সময় কিংবা লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জোটের মুখপাত্র।
ইয়েমেনের রাজধানী সানা দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সম্ভাব্য সামরিক অভিযান ঘিরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে।



মন্তব্য করুন