ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ডলারসহ ব্যাগ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ৬৩ বার পঠিত
মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ডলারসহ ব্যাগ ছিনতাই

ছবি: -সংগৃহীত

রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রা ও ডলারভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তার হাত ও পায়ে তিনটি গুলি লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমান হোসেন মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। শাপলা চত্বর এলাকায় চলাচলের সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা এবং ডলার ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা লোকমানকে গুলি করে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

এদিকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, আহত ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী ব্যাগে প্রায় ১৭ হাজার মার্কিন ডলার ছাড়াও দেশি ও অন্যান্য বিদেশি মুদ্রা ছিল। তিনি বিভিন্ন স্থানে মুদ্রা বিনিময়ের খুচরা ব্যবসা করতেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031