ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

কারিকুলামে বড় পরিবর্তন, প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ৮৪ বার পঠিত
কারিকুলামে বড় পরিবর্তন, প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

ছবি: -সংগৃহীত

২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’।

এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে বড় অধ্যায় আকারে নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৭ সালে বিদ্যমান শিক্ষাক্রম পরিমার্জন ও সংশোধন করে প্রকাশ করা হবে। এরপর ২০২৮ সালে পুরোপুরি নতুন শিক্ষাক্রম চালু করা হবে।

তিনি জানান, শিক্ষাকে আরও বাস্তবমুখী, দক্ষতাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব করতে এই পরিবর্তন আনা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031