শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ছয় থেকে সাতটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যানবাহন আটকে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

মন্তব্য করুন