ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন কোচ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ২৭ বার পঠিত
রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন কোচ

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।

ম্যাচে কোনো শটই না নিতে পারা এবং পুরো সময় নিষ্প্রভ থাকা সত্ত্বেও রোনালদোকে বদলি না করার বিষয়ে প্রশ্ন উঠেছে। তবে কোচ জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যুক্তি তিনি দেখেননি।

মার্তিনেজ বলেন, তারা রোনালদোকে বয়স দিয়ে বিচার করেন না, বরং তার শারীরিক অবস্থা ও প্রস্তুতিই বিবেচনায় নেন। তার মতে, ম্যাচে যখন গোল দরকার থাকে, তখন অভিজ্ঞ ও বিশ্বমানের একজন স্ট্রাইকারকে মাঠে রাখা সবসময়ই গুরুত্বপূর্ণ।

৪১ বছর বয়সী রোনালদো পুরো ম্যাচ খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ম্যাচের শুরুতে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল, কিন্তু প্রথমার্ধেই সমতা ফেরায় ডিআর কঙ্গো। দ্বিতীয়ার্ধে পর্তুগাল চাপ তৈরি করলেও গোল পায়নি তারা।

ম্যাচ শেষে কোচ মার্তিনেজ বলেন, তারা ভালো শুরু করলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারায় এবং প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ দেয়। তার মতে, বিশ্বকাপে এমন পরিস্থিতি হতেই পারে এবং এটি দীর্ঘ টুর্নামেন্টের অংশ।

পর্তুগালের এই ড্রকে বড় কোনো ব্যর্থতা হিসেবে না দেখে কোচ আর্জেন্টিনা ও স্পেনের অতীত উদাহরণ টেনে বলেন, বিশ্বকাপে শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা সম্ভব।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930