English
ছবি: -সংগৃহীত
মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে ফিফা র্যাঙ্কিংয়ে কিছুটা স্বস্তি পেয়েছে।
ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী ব্রাজিল এক ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে উঠে এসেছে।
র্যাঙ্কিংয়ে পরিবর্তনের মধ্যে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ফ্রান্স এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে, আর স্পেন নেমে গেছে তিনে।
ইংল্যান্ড চতুর্থ স্থানে অবস্থান করছে, আর ব্রাজিল ও মরক্কো যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে জায়গা করে নিয়েছে। পর্তুগাল নেমে গেছে সাত নম্বরে।
অন্যান্য পরিবর্তনের মধ্যে জার্মানি নবম এবং বেলজিয়াম দশম স্থানে রয়েছে।
Time News Bangla