English
ছবি: -সংগৃহীত
দেশের পুলিশ সদস্যদের পোশাকে পরিবর্তন আনা হয়েছে। সরকার গাঢ় নীল ও হালকা জলপাই (অলিভ) রঙের সংমিশ্রণে আগের নকশার পোশাকে ফিরতে গেজেট প্রকাশ করেছে।
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন সিদ্ধান্তে পোশাকের মূল রঙ হিসেবে গাঢ় নীল ও জলপাই ব্যবহার করা হবে। তবে এবার সব সদস্যের প্যান্ট খাকি রঙের হবে।
গেজেটে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পোশাক পরিবর্তনের এই সিদ্ধান্তের মাধ্যমে বাহিনীর পেশাদারিত্ব, দৃশ্যমানতা এবং কার্যক্ষমতা আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন পোশাক কার্যকর হলে ধাপে ধাপে ইউনিফর্ম পরিবর্তনের কাজ শুরু হবে বলে জানা গেছে।
Time News Bangla