ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা প্রকল্পও থাকছে আলোচনায়

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২০ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা প্রকল্পও থাকছে আলোচনায়

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা সই হতে পারে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রোববার শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিবের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি আনুষ্ঠানিক চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল। এসব সমঝোতা অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, সংযোগ, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে ঘিরে হতে পারে।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন, তিস্তা প্রকল্পও সফরের আলোচ্যসূচিতে রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র সচিব জানান, সফরকে কার্যকর ও ফলপ্রসূ রাখতে প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া ও চীন—দুই সফরেই প্রতিনিধিদলের সদস্য সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

চীন সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরদিন ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’ বা সামার দাভোস ফোরামেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা অংশ নেবেন।

সরকারের দৃষ্টিতে এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে চীনের সঙ্গে অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশ তার আগ্রহ ও অগ্রাধিকার তুলে ধরবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।