https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পায়ের পেশির ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে না খেলতে পারা নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি জানান, হাইতির বিপক্ষে ম্যাচ শেষে নেইমারের পুনর্বাসন অগ্রগতি ইতিবাচক। তিনি ধীরে ধীরে পূর্ণ ফিটনেসের দিকে এগোচ্ছেন।
তিনি বলেন, “নেইমার আগামীকাল একা অনুশীলন করবে। সোমবার থেকে সে পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে।”
নেইমারের ফেরাকে ব্রাজিলের আক্রমণভাগের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। প্রথম দুই ম্যাচে তার অনুপস্থিতিতে আক্রমণে ধারাবাহিকতা খুঁজতে কিছুটা সমস্যায় পড়ে সেলেসাওরা।
তবে দলে কিছু উদ্বেগও রয়েছে। হাইতির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ফরোয়ার্ড রাফিনিয়া। তার চোটের মাত্রা এখনও পুরোপুরি নিশ্চিত নয় বলে জানিয়েছে দলীয় সূত্র।