ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি—এমন তথ্য উঠে এসেছে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ যুদ্ধের ফলাফলকে নেতিবাচক হিসেবে দেখছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশ মনে করেন, এই সংঘাত ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করেছে। পাশাপাশি ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের সামগ্রিক ফলাফলকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।

জরিপে আরও দেখা যায়, ৭২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ-সংক্রান্ত অর্জনের দাবিকে বিশ্বাস করেন না। অনেকেই তার নেতৃত্বকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া ৫৬ দশমিক ৪ শতাংশ মনে করেন, তিনি যুদ্ধ পরিচালনায় সফল হননি।

অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ অংশগ্রহণকারী, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিব্রু বিশ্ববিদ্যালয় ও আগাম ইনস্টিটিউট যৌথভাবে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত এই জরিপ পরিচালনা করে। এতে ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন, যাদের বয়স ১৭ বছর বা তার বেশি।