ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ২৮ বার পঠিত
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দেশটির শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার দ্রুত চালু করা, অনিয়মিত কর্মীদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। একই সঙ্গে উভয় দেশ শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়-সাশ্রয়ী করার বিষয়ে একমত হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং শ্রমিকদের খরচ হ্রাস পায়।

দুই নেতার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, হালাল শিল্প, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা ও জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকের পর দুই দেশের উপস্থিতিতে সংস্কৃতি সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিলও বিনিময় করা হয়।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আসিয়ান ও আঞ্চলিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।