https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপে চালু হওয়া নতুন তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি এই নিয়মকে ম্যাচের স্বাভাবিক গতি ব্যাহতকারী এবং কিছু ক্ষেত্রে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ তৈরি করছে বলে মন্তব্য করেন।
অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এই বিরতি তাত্ত্বিকভাবে পিছিয়ে থাকা দলকে ম্যাচে ফেরার সুযোগ দিলেও, আক্রমণাত্মক দলগুলোর জন্যও এটি সমানভাবে কার্যকর হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, নতুন নিয়মটি কার্যত ম্যাচকে চারটি অংশে ভাগ করার মতো পরিস্থিতি তৈরি করছে, যা কোচিং কৌশলেও পরিবর্তন আনছে।
স্কালোনি জানান, ম্যাচ চলাকালীন এই ধরনের অতিরিক্ত বিরতির সঙ্গে খেলোয়াড় ও কোচদের মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং। তার মতে, কৌশলগত দিক থেকে এটি নতুন সুযোগ তৈরি করলেও ফুটবলের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলছে।
তবে তিনি এটাও উল্লেখ করেন যে, চলমান বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয় এবং প্রতিটি দলকেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে হচ্ছে।