https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ ৭৮১ দিন পর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও ম্যাথিউস কুনহার এক গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে সেলেসাওরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্কটল্যান্ড। তবে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারের দুর্দান্ত সেভে বারবার ব্যর্থ হয় তারা। ৬০তম মিনিটে গুইমারেসের পাস থেকে কুনহা গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
নেইমার মাঠে ফেরার আনন্দের পাশাপাশি গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল শীর্ষস্থান ধরে রেখে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে স্কটল্যান্ড।
ম্যাচে ব্রাজিল ২১টি শট নেয়, যার ৮টি ছিল লক্ষ্যে। স্কটল্যান্ডের ৯টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৫টি।