https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দীর্ঘমেয়াদে পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনে গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হুমায়ুন কবির।
তিনি জানান, বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও উন্নয়ন-ভাবনার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||