ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে শিশুরা, বাড়ছে সমস্যা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪০ বার পঠিত
দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে শিশুরা, বাড়ছে সমস্যা

ছবি: -সংগৃহীত

আইসিডিডিআর,বি–এর এক গবেষণায় দেখা গেছে, ঢাকার অধিকাংশ শিশু প্রতিদিন মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনে অতিরিক্ত সময় কাটাচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করে। গড়ে তারা দিনে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিনে সময় কাটায়।

গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের ঘুম কমে যাচ্ছে, ওজন বাড়ছে এবং চোখ ও মাথাব্যথার সমস্যা বাড়ছে। যারা দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করে, তারা গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যেখানে এই বয়সে প্রয়োজন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম।

এছাড়া প্রায় ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার। প্রতি পাঁচজন শিশুর মধ্যে প্রায় দুইজন দুশ্চিন্তা, অতিচঞ্চলতা বা আচরণগত সমস্যায় ভুগছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণার প্রধান গবেষক ডা. শাহরিয়া হাফিজ কাকন বলেন, দেরিতে ঘুমানো, বারবার মাথাব্যথা, খিটখিটে মেজাজ, মনোযোগ কমে যাওয়া বা বাইরের খেলাধুলায় অনীহা— এসব অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের লক্ষণ হতে পারে।

গবেষকরা শিশুদের চোখের সুরক্ষায় ‘২০-২০-২০’ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন— প্রতি ২০ মিনিট স্ক্রিন ব্যবহারের পর ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকা।

ড. তাহমিদ আহমেদ বলেন, প্রযুক্তি পুরোপুরি বন্ধ করা সমাধান নয়; বরং শিশুদের জন্য স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল অভ্যাস গড়ে তোলা জরুরি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930