ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

শিরোপার পথে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩৯ বার পঠিত
শিরোপার পথে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা

ছবি: -সংগৃহীত

গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই বিশ্বকাপের নকআউট ব্র্যাকেট চূড়ান্ত হওয়ায় শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সম্ভাব্য পথও স্পষ্ট হয়ে গেছে। এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের রাউন্ড অব ৩২-এ প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দে।

প্রথমবার বিশ্বকাপ খেলেই নকআউটে জায়গা করে নেওয়া কেপ ভার্দে স্পেন ও উরুগুয়ের মতো কঠিন গ্রুপ থেকে উঠে এসে ইতোমধ্যে চমক দেখিয়েছে। তাই শুরুতেই সহজ প্রতিপক্ষ পাচ্ছে না লিওনেল মেসির দল।

রাউন্ড অব ৩২ পেরোতে পারলে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিসর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হলে ২০২২ কাতার বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর পুনরাবৃত্তি হবে। সেবার উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে তাদের সামনে আসতে পারে ‘কে’ গ্রুপের শীর্ষ দল, যা নির্ধারিত হবে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচের ফলাফলের ভিত্তিতে। এছাড়া সুইজারল্যান্ডও হতে পারে শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

সেমিফাইনালে অপেক্ষা করতে পারে দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অথবা ইউরোপিয়ান শক্তি ইংল্যান্ড। আর ফাইনালে উঠতে পারলে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানির মতো পরাশক্তির।

আগামী ৪ জুলাই মায়ামিতে রাউন্ড অব ৩২-এর ম্যাচ দিয়ে নকআউট যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। শেষ ষোলো অনুষ্ঠিত হবে ৭ জুলাই আটলান্টায়, কোয়ার্টার ফাইনাল ১২ জুলাই কানসাস সিটিতে এবং সেমিফাইনাল ১৬ জুলাই আবারও আটলান্টায়। সব বাধা পেরোতে পারলে ২০ জুলাই নিউজার্সিতে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930