ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

জর্ডানের গোলে ব্যবধান কমতেই মাঠে নামলেন মেসি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ২৬ বার পঠিত
জর্ডানের গোলে ব্যবধান কমতেই মাঠে নামলেন মেসি

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে ম্যাচে ফেরে জর্ডান। এরপরই মাঠে নামানো হয় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে।

ম্যাচের ৫৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। একই সময়ে জোড়া পরিবর্তন এনে গোলদাতা জিওভানি লো সেলসোর জায়গায় থিয়াগো আলমাদাকে নামান কোচ লিওনেল স্কালোনি।

আগের দুই ম্যাচে টানা জয়ে আগেই নকআউট নিশ্চিত করায় জর্ডানের বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তন আনেন স্কালোনি। মেসিসহ মোট ৯টি পরিবর্তন নিয়ে দল সাজান তিনি।

প্রথমার্ধে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ। ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন লো সেলসো। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো।

বিরতির পর ৫৫তম মিনিটে বদলি খেলোয়াড় মুসা আল-তামারির গোলে ব্যবধান ২-১ করে জর্ডান। গোল হজমের চার মিনিট পরই ম্যাচে নামানো হয় মেসিকে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930