https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আবারও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।
মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকেও আমি ভালোবাসি। আমি জানি, তারা আমাদের জন্য কতটা উন্মাদ। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”
তিনি জানান, বাংলাদেশ সফরের সময় এখানকার মানুষের অকুণ্ঠ সমর্থন ও ফুটবল উন্মাদনা তাকে মুগ্ধ করেছিল। সেই অভিজ্ঞতা এখনও তার মনে গেঁথে আছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের প্রায় এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। সে সময় আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস কাছ থেকে দেখার সুযোগ হয় তার।