তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢল
ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬ ২৪ বার পঠিত
ছবি: -সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার নামাজ তেহরানে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এ জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন দেশটির শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।
আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, জানাজার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার প্রধান চত্বর শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।
সূচি অনুযায়ী, সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে খামেনির স্মরণে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তার মরদেহ ইরাকের নজফ ও কারবালা শহরে নেওয়া হবে। পরে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদে ফিরিয়ে আনা হবে।
খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি এখনো প্রকাশ্যে আসেননি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানের কর্তৃপক্ষ জানায়। তার আগে জানুয়ারিতে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছিল ইরান।