ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, নিখোঁজ অর্ধলাখ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৩০ বার পঠিত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, নিখোঁজ অর্ধলাখ

ছবি: -সংগৃহীত

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৫৯২ জন। একই সঙ্গে বেসরকারি সূত্রের দাবি, দেশটিতে এখনো প্রায় অর্ধলাখ মানুষ নিখোঁজ রয়েছেন।

ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে শনিবার আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, উদ্ধার অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতায় ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এবং ২৯ হাজার ৫৬৭ জন ত্রাণকর্মী কাজ করছেন। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়, ভূমিকম্পে ১৬ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের একটি অংশ সরকারি আশ্রয়কেন্দ্রে এবং অন্যরা অস্থায়ী তাঁবুশিবিরে অবস্থান করছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930