ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৪৭ বার পঠিত
ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ছবি: -সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার রাতে মরদেহ বহনকারী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় খামেনির জানাজার আয়োজন করা হবে। এ উপলক্ষে মরদেহ ইমাম আলীর পবিত্র মাজার, এরপর কারবালায় ইমাম হুসাইন (রা.) এবং হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। এসব কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

ইরাকের শিয়া সম্প্রদায়ের কাছে খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশটিতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী জানাজার নামাজে ইমামতি করেন। একই জানাজায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যের মরদেহও অন্তর্ভুক্ত ছিল।

খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। মরদেহ দাফনের আগে ইরাকের গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় স্থানগুলোতে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচি সম্পন্ন করা হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930