ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা হামলা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৪৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা হামলা

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইরানি সূত্র এ তথ্য জানিয়েছে।

বাহরাইনে ইরানের হামলার পর দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম নিউজ দাবি করেছে, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে তাদের হামলা আঘাত হেনেছে। তবে এ বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। হামলার পর ওই এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরই ইরান পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। তবে সংঘাতের শুরুতে যেভাবে ব্যাপক হামলা হয়েছিল, এখন পর্যন্ত সেই মাত্রার তীব্রতা দেখা যায়নি।

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) দাবি করেছে, দেশটির গোলেস্তান প্রদেশের একটি রেলসেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে বাহিনীটি।

এদিকে মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তিত পরিস্থিতির কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930