ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় দফা মার্কিন হামলা, সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
তৃতীয় দফা মার্কিন হামলা, সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কা

ছবি: -সংগৃহীত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার পর তৃতীয় দফায় রাতভর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিলেও বলেছেন, কূটনৈতিক আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

ইরান জানিয়েছে, অননুমোদিত নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করা একটি জাহাজকে সতর্ক করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় যেকোনো মার্কিন পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি। হামলায় জাহাজটির ইঞ্জিন রুম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।

আইআরজিসি দাবি করেছে, কয়েকটি জাহাজ অনুমোদনহীন নৌপথ দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল। তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়। সংগঠনটি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ বহাল থাকবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আইআরজিসির হুমকির প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হামলা শুরু হয়। তবে অভিযানের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সামরিক সংঘাতের আশঙ্কাও জোরালো হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930