https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপকালে ইসহাক দার এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং চলমান সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনায় ইসহাক দার জোর দিয়ে বলেন, আঞ্চলিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি।
তিনি উত্তেজনা আরও না বাড়িয়ে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং সংযম প্রদর্শনের আহ্বান জানান।