২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যের দিক থেকেও এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। দুই দলের স্কোয়াডের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটিরও বেশি টাকা।
বাজারমূল্যে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলটির খেলোয়াড়দের মোট মূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার, আর স্পেনের স্কোয়াডের মূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার।
এই সেমিফাইনালে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে চারজন খেলছেন। স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল প্রায় ২৩৪ মিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে সবার শীর্ষে। তার পরেই আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (২১০ মিলিয়ন ডলার), মাইকেল অলিসে (১৭৫ মিলিয়ন ডলার) এবং স্পেনের পেদ্রি (১৭৫ মিলিয়ন ডলার)।
এ ছাড়া দুই দলের স্কোয়াডে ১১৭ মিলিয়ন ডলারের বেশি মূল্যমানের সাতজন এবং ৫৮ মিলিয়ন ডলারের বেশি মূল্যমানের ২২ জন ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে ১৫ জনই ফ্রান্সের, বাকি সাতজন স্পেনের।
পজিশনভিত্তিক মূল্যায়নে গোলরক্ষকদের বাজারমূল্যে এগিয়ে স্পেন। তাদের তিন গোলকিপারের সম্মিলিত মূল্য ১১৪ মিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের গোলরক্ষকদের মূল্য ৬৭ মিলিয়ন ডলার।
রক্ষণভাগে শক্তিশালী ফ্রান্স। তাদের ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য ৪৭৩ মিলিয়ন ডলার, স্পেনের ৩৩৭ মিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি।
অন্যদিকে মিডফিল্ডে এগিয়ে স্পেন। তাদের মিডফিল্ডারদের মূল্য ৪৯১ মিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের মিডফিল্ডের বাজারমূল্য ৩৬৫ মিলিয়ন ডলার।

মন্তব্য করুন