ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে নোলানের বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে নোলানের বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’

ছবি: -সংগৃহীত

বিশ্বব্যাপী প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই মুক্তি পাচ্ছে কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। সুখবর হলো, বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও একই দিনে মুক্তি পাচ্ছে ছবিটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকরা উপভোগ করতে পারবেন নোলানের এই মহাকাব্যিক সিনেমা।

গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে ট্রয় যুদ্ধ শেষে রাজা ওডিসিউসের দীর্ঘ, বিপদসংকুল ও রোমাঞ্চকর স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনি তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন এবং লুপিতা নিয়ং’ও-সহ হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।

‘ওপেনহেইমার’-এর পর নোলানের নতুন সৃষ্টি হিসেবে ‘দ্য ওডিসি’ ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির আগেই বিভিন্ন দেশে আইম্যাক্স প্রদর্শনীর অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে সিনেমাটি। সেই বৈশ্বিক উন্মাদনার অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের দর্শকরাও, কারণ বিশ্বের সঙ্গে একই দিনে দেশের প্রেক্ষাগৃহেও পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রের।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930