ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

ব্রাজিল বিদায়ের পর এবার ইংল্যান্ডের সমর্থনে অভিনেত্রী হিমি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
ব্রাজিল বিদায়ের পর এবার ইংল্যান্ডের সমর্থনে অভিনেত্রী হিমি

ছবি: -সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বরাবরই ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। তবে চলতি বিশ্বকাপে ব্রাজিল বিদায় নেওয়ার পর এবার সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করতে দেখা গেছে হিমিকে। এবার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে তিনি ইংল্যান্ডের জার্সি পরা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

ছবির ক্যাপশনে হিমি লেখেন, প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস। আজকের ম্যাচের জন্য শুভকামনা।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেন তিনি।

হিমির এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের মজার মন্তব্য। অনেকেই রসিকতা করে লিখেছেন, হিমি যেদিন যে দলের জার্সি পরেন, সেদিন সেই দলের ভাগ্য ভালো থাকে না। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ব্রাজিল যেহেতু নেই, তাই এবার ইংল্যান্ডকে নিয়েই তিনি মাঠে নেমেছেন।

আরেকজন রসিকতা করে লিখেছেন, সেমিফাইনালে ব্রাজিলকে তো দেখছি না, তারা কি সরাসরি ফাইনালে খেলবে?

পোস্টটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই এতে ৫১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ১০ হাজার মন্তব্য জমা পড়ে, যা ফুটবলপ্রেমী অনুসারীদের ব্যাপক আগ্রহেরই ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে বাংলাদেশসহ বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031