ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

জুলাই শহীদ দিবস উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা, মোতায়েন বোম্ব ও ডগ স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা, মোতায়েন বোম্ব ও ডগ স্কোয়াড

ছবি: -সংগৃহীত

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটি ঘিরে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বাহিনীটি।

বুধবার (১৫ জুলাই) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১৬ জুলাই উপলক্ষে জারিকৃত সব ধরনের আইন-শৃঙ্খলাসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এছাড়া গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহে এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহও অব্যাহত রয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, সারাদেশে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা সুইপিং পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসব বিশেষায়িত ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে কোনো ধরনের সন্দেহজনক বা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে সংশ্লিষ্ট র‌্যাব ব্যাটালিয়ন, টহল ইনচার্জ অথবা স্থানীয় র‌্যাব কার্যালয়ে দ্রুত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031