ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

সৌদি আরব ও কুয়েতের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
সৌদি আরব ও কুয়েতের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ছবি: -সংগৃহীত

সৌদি আরব ও কুয়েতের কাছে প্রায় ২৪৪ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই দুই পৃথক চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের জন্য প্রায় ১৯৬ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই প্যাকেজের আওতায় সর্বোচ্চ ২০ হাজার উন্নত নির্ভুল নির্দেশনাযুক্ত অস্ত্র ব্যবস্থার নির্দেশনা অংশ সরবরাহ করা হবে, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূ-পৃষ্ঠে হামলায় ব্যবহৃত হয়। এছাড়া এতে উৎক্ষেপণ ব্যবস্থা, যুদ্ধাস্ত্রের উপাদান, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় কারিগরি ও সরবরাহ সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, কুয়েতের জন্য প্রায় ৪৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে। এই সহায়তার মাধ্যমে দেশটির সি–১৭ সামরিক পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, কারিগরি সহায়তা, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং সরবরাহ–সংক্রান্ত সেবা দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্ধারিত পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই দুই অস্ত্র বিক্রয় চুক্তি কার্যকর হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031